কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। অনেক দিনপর আবারও নিয়ে এসেছি নতুন একটা পোস্ট। আমাদের প্রায় অনেকেই আছি যারা গল্প বা গান প্রেমিক। প্রতিনিয়তই আমরা এগুলো শুনে থাকি। আমরা সকলেই চাই নৃত্য নতুন সব গান বা গল্পের আপডেট। সব সময় ইউটিউবের মধ্যে খুজতে থাকি যে আজকে নতুন কি এসেছে। আর এসব ইউটিউব থেকে ডাউনলোড করতে অনেক ঝামেলায় পরতে হয় যেমন ইউটিউবের ভিডিও এর লিংক কপি করে আবার ব্রাউজারে ঢুকে ডাউনলোডার ওয়েবসাইটে যেতে হয় তারপর লিংক পেষ্ট করে ডাউনলোড করতে হয়। আর এসব ঝামেলা আমরা সব সময় এরিয়ে চলি তাই যা কিছুই দেখি বা শুনি সব ইউটিউবের সাহায্যে সেসব দেখে থাকি।
আমরা যখন ইউটিউবের মধ্যে গান বা গল্প এগুলা শুনি তখন কিন্তু আমাদের ফোনটা জ্বলেই থাকে। চিন্তা করে দেখলাম এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। তাই আজকে এমন একটি এপ নিয়ে কথা বলবো যেটির সাহায্যে ইউটিউব বা যেকোন ভিডিউ চলা অবস্থায় ফোনের স্ক্রিনটি বন্ধ করতে পারবেন। তো বক বক না করে চলুন দেখে নেই কিভাবে তা করতে পারি!
প্রথমেই চলে যেতে হবে ফোনের প্লে ষ্টোরিতে
তাহলে সার্চ লিস্টে প্রথমে পেয়ে যাবেন সেই এপসটি। ইনষ্টল করে ওপেন করুন
এরকম একটা ইন্টারপেজ আসবে আপনি আপনার মতো করে কাষ্টোমাইজ করে নিন আর START বাটনে ক্লিক করুন
START বাটনে ক্লিক করা পর এপসটি ফারমিশন চাইবে give permission লেখাটিতে ক্লিক করুন
ফারমিশন দেওয়ার পর পিছনে এসে আবারও START বাটনে ক্লিক করবেন ব্যাস এপসটি রানিং হয়ে গেছে
এবার ইউটিউবে এসে একটা ভিডিও চালু করুন। লক আইকনে উপর ক্লিক করেন
দেখুন স্ক্রিনটি অফ হয়ে গেছে বা কালো হয়ে গেছে। এবার স্ক্রিনে ক্লিক করলে টাইম ব্যাটারির আইকন unlock চলে আসবে।
এখান থেকে unlock এ ক্লিক করলে আপনার ভিডিও আবারও আপনাকে ভিডিওতে নিয়ে যাবে।
এই এপসটি ব্যাবহার করার সুবিধা হলো ভিডিও চলাকালীন সময় স্ক্রিন চালু থাকলে যতটা চার্জ যেতো বা ফোনের ডিসপ্লের মধ্যে যে চাপ পরতো এই এপের মাধ্যমে স্ক্রিন বন্ধ করলে তার চাইতে চার্জ কম যাবে এবং ডিসপ্লেতে তেমন একটা চাপ পরবে না।
তো আজকের টিটোরিয়ালটি এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ পোষ্টটি আগ্রহের সাথে পড়ার জন্য, ধন্যবাদ! আসসালামু আলাইকুম।








