Ticker

6/recent/ticker-posts

মোবাইলে সবচেয়ে সহজ উপায়ে এডব্লক করুন কোন প্রকার এপস ছাড়া

 আসসালামু আলাইকুম,

কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। দীর্ঘদিন ধরে অনেক ওয়েবসাইট ফলো করে আসতেছি।  তবে কখনই কোন কিছু লেখা হয়ে উঠেনি। 

কিন্তু আজ মনে হলো লিখে ফেলি একটা কিছু, যাইহউক এত বকবক না করে কাজের কথায় আসি। 

বিজ্ঞাপন বর্তমান দিনে এমন হয়ে গিয়েছে যে আপনি যে সাইটেই যাবেন সেখানেই বিজ্ঞাপন দেখতে পাবেন। যা অনেকটাই বিরক্তিকর।

আজকে আমি শিখাবো এন্ড্রয়েডে সবচেয়ে সহজ উপায়ে কোন এপ ছাড়াই এডব্লক করুন। আবার এডব্লক করার জন্য অনেক এপ ও রয়েছে যা ইন্সটল করে রাখলেও বার বার কানেক্ট/ডিসকানেক্ট এর ঝামেলা পোহাতে হয়।  কিন্তু আপনি যদি DNS দিয়ে এডব্লক করেন তবে আপনার ফোনের ৭০% এড ই অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। এতে লাগবেনা আলাদা কোন এপ।

★আসুন দেখি কিভাবে এড ব্লক করবেন।

            (১.) প্রথমে আপনার ফোনের সেটিংস এ যাবেন  

(২.)এরপর আপনি এখান থেকে Connection and Sharing অপশনে যাবেন 

যদি আপনার শাওমি ফোন না হয় তবেও আপনি কানেকশন অপশন পাবেন অথবা সার্চ করবেন Private DNS লিখে

(৩.) মার্ক করা Private DNS সেটিংস টাতে ক্লিক করবেন,এরপর নিচের ছবির মত  Private DNS Provider Hostname এ ক্লিক করবেন


এরপরে টাইপ করুন DNS.ADGUARD.COM অথবা কপি করেও নিয়ে যেতে পারেন।  পেষ্ট করার পরে সেভ করুন। ব্যাচ হয়ে গেলো এডব্লক সেট, এবার কোন সাইট ব্রাউজ করে দেখুন কোন প্রকার এড ই আসবেনা। তবে ফেসবুক এবং ইউটুবে এডস থাকবেই। 

Visit now

★ বিভিন্ন ওয়েবসাইটে এডব্লকার থাকার কারণে ঢুকতে পারবেন না। যদি কোন ওয়ার্নিং দেয় তবে সেটিংস থেকে Private DNS টা অফ করে দিবেন। 

ধন্যবাদ সবাইকে।  আজ তবে এ পর্যন্তই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ