আসসালামু আলাইকুম।
এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব WhatsApp এর কিছু দারুণ ট্রিক্স নিয়ে। এই ট্রিক্সগুলো হয়তো অনেকেই জানেন না, কিন্তু এগুলো জানলে আপনার WhatsApp ব্যবহার অনেক সহজ ও নিরাপদ হয়ে যাবে।
চলুন তাহলে একে একে ট্রিক্সগুলো জেনে নেওয়া যাক।
১. আমরা অনেকে জানি না এক ফোনে একাধিক WhatssApp অ্যাকাউন্ট ব্যবহার যায়।
একটা স্মার্টফোনে সাধারণত একটি WhatsApp ব্যবহার করা যায়। কিন্তু এখন আপনি চাইলে একই অ্যাপে দুইটি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
কিভাবে চলুন শুরু করা যাক।
১.প্রথমে WhatsApp ওপেন করুন
২.উপরের Three Dot (⋮) এ ক্লিক করুন। Settings এ যান
৩.Account অপশনে ক্লিক করুন
৪.নিচে Add Account অপশন পাবেন
৫.এর পর agree and continue ক্লিক করুন। সেখানে ক্লিক করে নতুন নাম্বার দিয়ে লগইন করুন
এভাবে আপনি সহজেই একই অ্যাপে দুইটি WhatsApp অ্যাকাউন্ট চালাতে পারবেন।
২. WhatsApp এ HD কোয়ালিটিতে ছবি পাঠানো।
সাধারণত WhatsApp এ ছবি পাঠালে ছবির কোয়ালিটি কমে যায়। কিন্তু আপনি চাইলে HD কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন।
১. whatssapp ওপেন করে যাকে ছবি দিবেন তার চ্যাটে যান।
২. Attachment (📎) আইকনে ক্লিক করুন
৩. Gallery নির্বাচন করুন
৪. ছবিটি সিলেক্ট করুন। উপরে HD অপশন থাকবে
HD সিলেক্ট করে Send করুন
এতে ছবিটি HD কোয়ালিটিতে যাবে।
3. View Once ছবি পাঠানো
আপনি চাইলে এমন ছবি পাঠাতে পারেন যা একবার দেখার পর আর দেখা যাবে না।
যেভাবে করবেন
প্রথমে যাকে ছবি দিবেন তার প্রোফাইলে গিয়ে সিলেক্ট করুন
ক্যাপশন বক্সের পাশে 1 আইকন থাকবে সেটাতে ক্লিক করুন
তারপর ছবি Send করুন
এই ছবি একবার দেখার পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
৯. Read Receipt এবং Last Seen বন্ধ করা
আপনি চাইলে অন্যরা আপনি মেসেজ পড়েছেন কিনা বা শেষ কখন অনলাইনে ছিলেন তা দেখতে পারবে না। যেভাবে করবেন
প্রথমে আপনার Settings যাবেন সেখানে Privacy নামে অপশন এ ক্লিক করতে হবে
Last Seen and Online এ যান
Nobody সিলেক্ট করুন
এর পর Read Receipts বন্ধ করুন
অন্যরা আপনি মেসেজ পড়েছেন কিনা বা শেষ কখন অনলাইনে ছিলেন তা দেখতে পারবে না।
৫. এক WhatsApp অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার
প্রথমে আপনার WhatsApp ওপেন করুন
Three Dot এ ক্লিক করুন
Linked Devices এ যান এরপর Link a Device সিলেক্ট করুন
অন্য ডিভাইসের QR Code স্ক্যান করুন( এটা আমার কম্পিউটারে আপনি আপনার যেকোন ডিভাইসের পারবেন)
এতে একই WhatsApp একাধিক ডিভাইসে চালানো যাবে।
এই ছিল WhatsApp এর ৫টি দরকারি ট্রিক্স, যেগুলো জানলে আপনার WhatsApp ব্যবহার আরও সহজ এবং নিরাপদ হয়ে যাবে। বর্তমানে WhatsApp নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে, তাই এই ধরনের ট্রিক্স জানা থাকলে আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন।



















